এপ্রিলেই স্যামসাংয়ের গ্যালাক্সি ক্রোমবুক

৩১ মার্চ, ২০২০ ১৩:১৩  
অবশেষে গ্যালাক্সি ক্রোমবুকটির বাজারে ছাড়ার দিন তারিখ জানা গেল। এপ্রিলের ৬ তারিখ স্যামসাং বাজারে আনছে এই ল্যাপটপ। মারকিউরি গ্রে এবং ফিয়েস্তা রেড দুটি রঙে আসবে ডিভাইসটি। এই স্যামসাং ডিভাইসটি প্রথম ক্রোমবুক হবে যাতে থাকবে ১৩.৩-ইঞ্চি ৪কে ওএলইডি ডিসপ্লে। অন্যান্য ক্রোমবুকের তুলনায় এর প্রসেসরের ক্ষমতাও হবে বেশি। এতে রয়েছে ইনটেলের ১০ম প্রজন্মের চিপ, আট গিগাবাইট (এলপিডিডিআর৩) র‌্যাম এবং একটি ২৫৬ গিগাবাইট এসএসডি। স্যামসাং প্রযুক্তিপ্রেমীরা প্রথমবারের মতো ডিভাইসটি দেখেছিলেন জানুয়ারি মাসে। ওই সময়ে স্যামসাং ইঙ্গিত দিয়েছিল, ১৬ গিগাবাইট র‌্যাম ও এক টেরাবাইট এসএসডির মতো বাড়তি কনফিগারেশন পাওয়া যাবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, ওই মডেল আনার পরিকল্পনা থেকে সরে এসেছে স্যামসাং। স্যামসাং, গ্যালাক্সি ক্রোমবুকটির দাম ধরেছে ৯৯৯ ডলার।